×

জাতীয়

বন্ধ পাটকলগুলো আর চালু না করার পরামর্শ সংসদীয় কমিটির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০০ পিএম

বন্ধ পাটকলগুলো আর চালু না করার পরামর্শ সংসদীয় কমিটির

সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় কমিটি। ছবি: ভোরের কাগজ

দেড় বছর আগে ২০২০ সালের ১ জুলাই ব্যাপক লোকসানের মুখে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়, যা পুনরায় চালু করার বিপক্ষে মত দিয়েছে সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। পাটকলগুলো বন্ধের সময় পুনরায় চালু করার প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও তা পুনরায় চালুর কোনো প্রয়োজন দেখছে না বলে জানিয়েছে কমিটি। সোমবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় কমিটির বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ বৈঠকে অনুমিত হিসাব কমিটি বলেছে, এসব পাটকল চালু করে ‘সরকারের অর্থ অপচয়ের যৌক্তিকতা নেই’। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এবি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান ও খাদিজাতুল আনোয়ার।

করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের ১ জুলাই লোকসানে থাকা দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ করে দেয় সরকার। তখন সরকারের তরফ থেকে বলা হয়, ধারাবাহিকভাবে লোকসানে থাকা এসব রাষ্ট্রায়ত্ত পাটকলের পুঞ্জীভূত দেনা বাড়তে থাকায় বন্ধ করা ছাড়া উপায় ছিল না।

আপাতত বন্ধ রেখে পাটকলগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় আধুনিকায়ন করে ছয় মাসের মধ্যে নতুন করে চালু করার পরিকল্পনার কথা তখন বলা হলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেখা যায়নি দেড় বছরে। যদিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পাটকলগুলো সচল করার সুপারিশ জানিয়েছিল। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ও বিভিন্ন সময় বন্ধ পাটকল পিপিপির মাধ্যমে চালুর কথা বলে।

কিন্তু অনুমিত হিসাব কমিটি ভিন্ন পরামর্শ কেন দিল? এ ব্যাখ্যায় কমিটির সভাপতি আব্দুস শহীদ বলেন, নতুন করে সরকারিভাবে পাটকল চালু হবে কী হবে না, এই নিয়ে অনেক প্রশ্ন এসেছে। আমরা বলেছি, এগুলো চালু হবে কি না, সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে আমরা মনে করি, যেগুলো লাভজনক নয়, তা চালু করে সরকারের অর্থ অপচয় করার কোনো যৌক্তিকতা নেই।

এই বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকারিভাবে পরিচালিত বস্ত্র কল পরিচালনার বিষয়েও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App