×

জাতীয়

দুই দফায় দেশে ফিরছে হতভাগা ৭ বাংলাদেশির মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ এএম

দুই দফায় দেশে ফিরছে হতভাগা ৭ বাংলাদেশির মরদেহ

প্রতীকি ছবি

ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে। মরদেহগুলো দুটি ফ্লাইটে দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি প্রথম ফ্লাইট এবং ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছানোর কথা। তবে কোন ফ্লাইটে কতটি মরদেহ থাকবে সে সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাতে এক বার্তায় এ তথ্য জানায় ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়, ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। এটি আগামী শনিবার ঢাকায় পৌঁছাবে। মরদেহ নিয়ে দ্বিতীয় ফ্লাইট শুক্রবার রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। এটি রবিবার ঢাকায় পৌঁছাবে। ইউরোপে অভিবাসন প্রত্যাশায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় গত ২৯ জানুয়ারি নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস। মৃত বাংলাদেশিরা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল ও সদরের বাপ্পী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App