×

জাতীয়

সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম অবৈধ ঘোষণা করতে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৪ পিএম

সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম অবৈধ ঘোষণা করতে মামলা

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লোগো

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর সংগঠনটির যাবতীয় কার্যক্রম বেআইনি ও অকার্যকর ঘোষণা করতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ জি এম নাজমুল সাদাতের আদালতে সুপ্রিম কোর্ট বারের সদস্য ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে গ্রহণ করে আগামী ২৪ ফেব্রুয়ারি বিবাদীদের জবাব দাখিল করতে সমন জারি করেছেন।

এ মামলার বিবাদীরা হলেন- সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি জালাল উদ্দিন ও মোহাম্মদ শফিক উল্লাহ, ট্রেজারার ডা. জাফর ইকবাল, সহ-সম্পাদক সাফায়াতা সুলতানা রুমী ও মাহমুদ হাসান, সদস্য মাহফুজার রহমান রুমান, এ.বি.এম. শিবলী সাদেকীন, এস. এম ইফতাখের উদ্দীন মাহমুদ, পারভীন কাওছার মুন্সী, মিটু কুমার মণ্ডল, রেদওয়ান আহম্মেদ রনজিব এবং মুনতাছির উদ্দিন আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৪ এপ্রিল সুপ্রিম কোর্ট বারের ২০২০-২১ বর্ষের সভাপতি আব্দুল মতিন খসরু মারা যান। এতে সভাপতির পদ শূন্য হয়। তার মৃত্যুর পরবর্তীতে সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটি বারের গঠনতন্ত্র মোতাবেক ৩০ কার্যদিবসের মধ্যে কিংবা অদ্যাবধি গঠনতন্ত্র মোতাবেক কোনো সভাপতি নির্বাচন করেনি। সভাপতির পদ শূন্য রেখে সম্পাদক ও ট্রেজারসহ কমিটির অন্য সদস্যরা বেআইনিভাবে বারের অর্থ ব্যয় করে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এর মাধ্যমে অবৈধভাবে কাজ পরিচালনা করে প্রায় ১২ কোটি টাকা ও বারের তহবিল থেকে আরও ১৩ কোটি টাকা বিভিন্নভাবে প্রতারণা করে আত্মসাৎ করেছে। এছাড়া সভাপতির মৃত্যুর পর গত বছরের ৪ মে কার্যনির্বাহী কমিটির সভা মূলতবি হওয়ার পর থেকে বার থেকে এই ২৫ কোটি টাকা আত্মসাতের অভিপ্রায়ে নামমাত্র বাজেট সভা করা হয়। বারের সভাপতির অনুমতি ছাড়া যে কোনো ধরনের সভা আহ্বান করা অবৈধ ও অসাংবিধানিক। তাই গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা বেআইনি এবং বারের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App