×

জাতীয়

বিদেশে অর্থ পাচার: বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪২ পিএম

অবৈধভাবে অর্জিত প্রায় ১৮৪ কোটি টাকা দুবাইয়ে পাচারে দুদকের মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আসামি ফালুসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন- আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান ও স্টার সিরামিকসের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, অফশোর কোম্পানি খুলে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন ফালু। তবে ওই অর্থ উপার্জনের কোনো উৎস দেখাতে পারেননি। বিএনপি দল ক্ষমতার থাকাকালে ফালু ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় দেশে অর্জিত অর্থ বিদেশে পাচার করে অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন। তাই ফালুসহ চার ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

ডেপুটি স্পিকার মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App