×

জাতীয়

বিমানবন্দরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫ এএম

বিমানবন্দরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর মহাসড়কে গাড়িচাপায় নিহত মোটরসাইকেল আরোহী দুজনের জাতীয় পরিচয়পত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের আউটগেটের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হলেন পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও কাজল আক্তার (৩৫)। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। পরে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদেরকে চাপা দিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

সুমনের ফুপাতো ভাই ফুয়াদ হাসান পল্লব জানান, সুমনের বাবার নাম নুরুল ইসলাম। তার বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে। ৩ মেয়ে ও স্ত্রী সারাকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে থাকতেন। ছোটখাটো একটি ব্যবসার পাশাপাশি তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। সকালে পুলিশের মাধ্যমেই তারা দুর্ঘটনার খবর জানতে পারেন।

এদিকে কাজলের মা হাসিনা বেগম জানান, তাদের বাড়ি ঝালকাঠি নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামে। কাজলের বাবার মৃত আব্দুল বারেক। ৫ বছর আগে ২য় স্বামী সেলিমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কাজলের। এরপর দুই ছেলে ও এক মেয়ে নিয়ে খিলগাঁও দক্ষিণ গোড়ানে মায়ের সঙ্গে থাকতেন। প্রায় ১০ বছর ধরে কাজল একটি বারে কাজ করতেন। বুধবার বিকেল চারটায় বাসা থেকে বের হন। প্রতিদিন রাত বারোটায় বাসায় ফিরলেও রাতে সে আর বাসায় ফিরেনি।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর থানা পুলিশ তাদেরকে ফোন করে কাজলের দুর্ঘটনায় নিহত হওয়ার খবর জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App