×

জাতীয়

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে পিছিয়ে ১৩৭তম বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮ এএম

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে পিছিয়ে ১৩৭তম বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে পিছিয়ে ১৩৭তম বাংলাদেশ

বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২২-এর জরিপে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাগরিকের শ্রমের স্বাধীনতা কমে যাওয়ায় অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

গত সোমবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ১৩৭তম অবস্থানে। এই তালিকায় ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২০তম। তবে হেরিটেজ ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, নাগরিকের ওপর করের বোঝা কমিয়ে আনা এবং বিভিন্ন উন্নয়নকাজে সরকারের ব্যয় ছিল প্রশংসনীয়।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, পাঁচ বছর ধরে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে উন্নতির ধারা অব্যাহত থাকলেও এবার ১৭ ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। ২০২২ সালের সূচকে ৫২.৭ শতাংশ স্কোর পেয়েছে বাংলাদেশ, যা আগের বছর থেকে ২.৫ শতাংশ কম।

সূচকে অর্থনৈতিক স্বাধীনতার ব্যাখ্যায় বলা হয়েছে, নাগরিকের শ্রম ও সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। অর্থনৈতিকভাবে একটি সমাজে প্রতিটি নাগরিক শ্রম ও ব্যবসায় কতটুকু স্বাধীনতা ভোগ করছে, কর্ম, উৎপাদন, ভোগ এবং যেভাবে খুশি সেভাবে বিনিয়োগ করার স্বাধীনতা পাচ্ছে কি না, এসব কিছু বিবেচনায় নিয়ে তৈরি করা হয় এই সূচক।

শ্রমের স্বাধীনতার ক্ষেত্রে গত বছরের তুলনায় বড় ধরনের ছন্দপতন হয়েছে বাংলাদেশে। ২০২০ সালে শ্রম স্বাধীনতা ছিল রেকর্ড ৬৮.৮ শতাংশ। ২০২১ সালে তা নেমে আসে ৩৬.৬ শতাংশে।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান চতুর্থ। নেপাল, পাকিস্তান ও মালদ্বীপের চেয়ে এগিয়ে থাকলেও ভুটান, ভারত ও শ্রীলঙ্কার পেছনে রয়েছে বাংলাদেশ। যদিও ২০২১ সালে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল শুধু ভুটানের পরে, দ্বিতীয় অবস্থানে। এবার ৯৪তম অবস্থানে থাকা ভুটান দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যা প্রথম ১০০ দেশের তালিকায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App