×

জাতীয়

আমিরাত যেতে ৬ ঘণ্টা আগের করোনা পরীক্ষা লাগবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৭ পিএম

আমিরাত যেতে ৬ ঘণ্টা আগের করোনা পরীক্ষা লাগবে না

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যেতে এখন থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এর আগে গত বছরের আগস্ট মাসে শর্ত দেয়া হয়, সংযুক্ত আরব আমিরাতে যেতে হলে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।

কিন্তু বাংলাদেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী।

পরে হযরত শাহজালাল বিমানবন্দরের ৬টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছিল। এখানে পরীক্ষা সম্পন্ন করাতে ৬-৮ ঘন্টা লাগায় যাত্রীরা তীব্র ভোগান্তির অভিযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App