×

জাতীয়

ইউনিয়ন পর্যায়ে হাট সমাবেশ করবে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩০ পিএম

ইউনিয়ন পর্যায়ে হাট সমাবেশ করবে বিএনপি

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপণ্যের দ্রুত মূল্যহ্রাসের দাবিতে সারাদেশে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির নেতাকর্মীরা সরকারের কাছে উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পৌঁছানোর দাবি করবে বলেও জানায় তারা।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আছে। জাতীয় প্রেসক্লাবের সামনে অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৮ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে সমাবেশ, ২ মার্চ জেলা পর্যায়ে সমাবেশ, ৫ মার্চ উপজেলা পর্যায়ে সমাবেশ, ৬ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে। ৮ মার্চ জাতীয়তাবাদী যুবদল, ৯ মার্চ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ জাতীয়তাবাদী কৃষক দল এবং ১৫ মার্চ জাতীয়তাবাদী তাঁতীদল সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে।

আগামী ১২ মার্চ সারাদেশের ইউনিয়ন পর্যায়ে গ্রাম ওয়ার্ড ও হাট-বাজারে অনুষ্ঠিত হবে হাট সমাবেশ। এ সমাবেশে লিফলেট বিতরণ করবে বিএনপি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন সরকারি সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App