×

জাতীয়

ইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: সিইসি আউয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:৫৫ পিএম

ইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই: সিইসি আউয়াল

মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই, স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তবে রাজনৈতিক নেতারা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবেন, এমন আশাবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেছেন, যেহেতু আগামী নির্বাচনের দায়িত্ব আমাদের কাছে এসেছে, তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করব সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। এখনই কিছু বলতে পারব না। রাজনৈতিক নেতারা আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবেন, এমনটাই আমরা আশা করছি।

তিনি বলেন, আমি আমাদের দায়িত্ব সম্পর্কে আগেই সব বলে দিয়েছি। এখন বললে একই বিষয়ের পুনরাবৃত্তি হবে। কমিশনে সভা করে আমরা ওয়ার্কআউট করব। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আশা করছি এ কমিশনের অধীনে সব দল নির্বাচনে অংশ নেবে।

এর আগে চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। সে সময় তারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App