×

জাতীয়

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বিবি রাসেল, তারিক আনাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৪:২৯ পিএম

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ভিন্নধারার শিক্ষালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন ও নাট্যকলা বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন বিবি রাসেল এবং নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান।

শুক্রবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষক হিসেবে যুক্ত হওয়া প্রসঙ্গে বিবি রাসেল বলেন, ফ্যাশনের সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান ও শিক্ষা এখন সময়ের দাবি। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের কোর্সগুলো এমনভাবে সাজানো হবে যেন একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং বিশ্ব দরবারে বাংলাদেশেকে তুলে ধরতে পারে। সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান জানান, সৃষ্টিই আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, সৃজনশীলতাই সভ্যতাকে বাঁচিয়ে রাখে। আমরা যারা নাট্যকলার চর্চা করি তারা আসলে ভীষণ রকমের সৃজনশীলতার মধ্য দিয়ে যাই। আমার খুব সৌভাগ্য সৃজনশীল এই বিশ্ববিদ্যালয়ের তথা নাট্যকলা বিভাগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। বাংলাদেশের নাট্যচর্চা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক, নতুনভাবে বিকশিত হোক আমার এই আকাঙ্ক্ষা রইলো।

এছাড়া রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন দেশবরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেত্রী শম্পা রেজা, নন্দিত নৃত্যশিল্পী লায়লা হাসান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা প্রমুখ।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বর্তমানে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App