×

জাতীয়

হাদিসুরের জানাজা শেষে মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৭:২২ পিএম

ইউক্রেন বন্দরে থাকা জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের (৩৩) জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ মার্চ) হাদিসুরের এক সহকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে তার মরদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা হয়। হাদিসুর রহমানের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে।

এদিকে মরদেহ দেশে আনার আকুতি জানিয়েছে হাদিসুরের পরিবার। হাদিসুরের বাবা রাজ্জাক হাওলাদার বলেন, যেভাবেই হোক আমার ছেলের মরদেহ যেনো দেখতে পারি। সরকার তার মরদেহ আমাদের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আমরা আশাকরি।

তার চাচা বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, আমার চাচাত ভাই মাদরাসা শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে হাদিসুর। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে লেখাপড়া শেষ করে ২০১৮ সাল থেকে বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন তিনি।

ওই জাহাজের এক নাবিকের বরাত দিয়ে মাকসুদুর রহমান ফোরকান বলেন, হাদিসুর জাহাজের বাইরে এসে মুঠোফোনে কথা বলার সময় হঠাৎ গোলার আঘাত হানে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গোলার আঘাতে জাহাজটিতে আগুন ধরে গেলে নাবিকেরা নিজেদের চেষ্টায় তা নেভাতে সক্ষম হন। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হননি বলে জাহাজ থেকে ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) থেকে তাদের ফোন করে জানানো হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আটকা পড়েন জাহাজে থাকা ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে এ ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App