×

জাতীয়

বউবাজারে সিলিন্ডার বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১০:৫১ এএম

রাজধানীর রামপুরা বউ বাজারে ভাঙ্গারীর দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ৫ জন দগ্ধের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ মার্চ) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে নাদের আলী (৫০) ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছেন। তারা দুজনই আইসিইউতে ছিলেন। এর আগে রবিবার দুপুরে মারা যান হেলাল।

মৃত নাদের আলী ছিলেন ভাঙারী দোকানের মালিক। তার ছেলে মো. রাসেল জানান, তাদের বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলায়। পরিবার নিয়ে রামপুরা হাজীপাড়ায় থাকেন। ৩ সন্তানের জনক ছিলেন নাদের। আর লেবার হিসেবে তাদের দোকানে কাজ করতো সিদ্দিক। তার বাড়ি রাজবাড়ির পাংশায়।

এর আগে বুধবার দিবাগত রাত পৌনে দুইটায় রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারীর দোকানে আগুনের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি বাকি দগ্ধরা হলেন শ্রমিক নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আকরাম হোসেন নামে এক ব্যক্তি জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপে ভাঙারীর মালামাল তুলছিল। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও ৪ শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরাতন গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে জানান তিনি।

ঘটনার পরদিন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল-ফারূক জানান, ওইদিন রাত ১ টা ৪২ মিনিটে বউবাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙারীর টিনশেড দোকানে আগুন লাগে। সে আগুন পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২ মিনিটে আগুন নির্বাপণ করে। পুরাতন গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App