×

জাতীয়

বাঙালি কারও চোখ রাঙানোতে দমে যায় না: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০১:৫৮ পিএম

বাঙালি কারও চোখ রাঙানোতে দমে যায় না: পররাষ্ট্রমন্ত্রী

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাঙালি কারও চোখ রাঙানোতে দমে যাওয়ার পাত্র নয়। আজ সোমবার (৭ মার্চ) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে। আমরা বিজয়ের জাতি। আমরা বিজয় অর্জন করতে পারি। কারও চোখ রাঙানোতে আমরা দমে যাওয়ার পাত্র না।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়ার বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি এমন একটি ভাষণ যা জাতিসংঘে লিপিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এটি সম্ভব হয়েছে। জাতিসংঘের যতটি ভাষা রয়েছে সবগুলো ভাষায় এটি লিপিবদ্ধ করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। আরো বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশে আমাদের ৮১টি মিশনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়। বহু লোককে এর সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। বিদেশে আমাদের অনেক বাঙালি বসবাস করছেন। তাদের বলেছি, তারা যেন স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে এ দিবস পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App