×

জাতীয়

এ বছর অনলাইন প্লাটফর্মে আঁধার ভাঙার শপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৩:৩৩ পিএম

এ বছর অনলাইন প্লাটফর্মে আঁধার ভাঙার শপথ

ফাইল ছবি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছর ৮ মার্চের প্রথম প্রহরে নেয়া হয় আঁধার ভাঙার শপথ। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবারই কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়।

তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবারের ‘রাতের আঁধার ভাঙার’ প্রতীকী আয়োজন।

আজ সোমবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে ৮ মার্চ ১২টা ১ মিনিট পর্যন্ত অনলাইন প্লাটফর্মে এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমরাই পারি জোটসহ সকলে অনলাইনে রাতের আঁধার ভাঙার শপথ নেবেন এবং মোমবাতি প্রজ্জ্বলনের ছবি হ্যাশট্যাগ #আঁধারভাঙারশপথ পোস্ট করার মাধ্যমে ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হবে।

এ আয়োজনে সভাপতিত্ব করবেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো-চেয়ারপার্সন শাহীন আনাম এবং শপথবাক্য পাঠ করাবেন জোটের উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মাহফুজা খানম। উপস্থিত থাকবেন আমরাই পারি জোটের ৪৮টি জেলার জোট সদস্য, নারী ও মানবাধিকার সংগঠনের নেতা, বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, দেশবরেণ্য ব্যক্তিত্ব ও আমরাই পারি জোটের চেঞ্জমেকাররা।

আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা’। সরকারি- বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি উদযাপন করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App