×

জাতীয়

বইমেলা আজ কিছুটা ফাঁকা, ছন্দহীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৪:৩৪ পিএম

বইমেলা আজ কিছুটা ফাঁকা, ছন্দহীন

বুধবার বইমেলা বেশ ফাঁকা ছিল, পাঠক-দর্শক ছিল বেশ কম। ছবি: ভোরের কাগজ

বইমেলা আজ কিছুটা ফাঁকা, ছন্দহীন

বুধবার বইমেলায় পাঠক দর্শকের উপস্থিতি ছিল বেশ কম। ছবি: ভোরের কাগজ

এবারের বইমেলা পাঠক-লেখক-প্রকাশক-বিক্রয়কর্মীদের পদচারণায় প্রথম দিন থেকেই মুখরিত ছিল। তবে বুধবার (৯ মার্চ) মেলা দেখা গেছে অনেকটাই ফাঁকা, ঢিলেঢালা, ছন্দহীন। মেলার এমন ছবি অনেকটাই অচেনা।

প্রকাশক ও বিক্রয়কর্মীরা বলছেন, বইমেলার সময় বাড়ায় লোকসমাগম কমে গেছে। সবাই ভাবছে, আরও সময় আছে শেষদিকে সময় করে যাবো। তারা আরও জানান, মেলার সময় বাড়ায় লোকসমাগমের সঙ্গে সঙ্গে বিক্রিও কিছুটা কমেছে।

দিব্য প্রকাশের রণী বলেন, এবারের বইমেলায় আজই সবচেয়ে কম দর্শনার্থী। অথচ এবারের বইমেলা প্রথমদিন থেকে আশাতীত জমে উঠলেও শেষের দিকে এসে ঝুলে গেছে মনে হচ্ছে। মেলা ১৫ দিন চলবে, এমন চিন্তা নিয়ে শুরুর দিকে অনেকে বই কিনে ফেলেছে। সময় বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে বিক্রি আগের তুলনায় একটু কম হচ্ছে। সময় বাড়ানোর কারণে হয়তো পাঠকরা মনে করছেন, সময় তো আরও আছে, আমরা শেষ দিকে যাবো। শেষের দিকে কিনব। আশায় আছি শেষটা যেনো ভালো ভালো হয়।

[caption id="attachment_339108" align="aligncenter" width="1280"] বুধবার বইমেলায় পাঠক দর্শকের উপস্থিতি ছিল বেশ কম। ছবি: ভোরের কাগজ[/caption]

প্রকাশনা সংস্থা অনন্যার বিক্রয়কর্মী নিসাত হোসেন বলেন, অন্যান্য দিনের চেয়ে আজকে মেলায় ক্রেতার উপস্থিতি হতাশাজনক। অথচ প্রথমে মেলা শুরু হওয়ার পর থেকে মানুষের সমাগম ছিল অনেক। এখন আবার সময় বাড়ানোর কারণে অনেকটা কমে গেছে। আশা করছি, শেষদিকে আবার বাড়বে।

বেহুলাবাংলার বিক্রয়কর্মী শাহাজাদ বলেন, কয়েকদিন ধরেই বিক্রি অনেকটাই কমে গেছে। তবে আজ দেখছি মেলায় পাঠক-দর্শকও তুলনামূলক কম। কাল ছুটির দিনে আশা করছি বাড়বে। মেলার সময় বাড়ায় পাঠক-দর্শক আগমন কমে গেছে। সবাই ভাবছে, সময় আছে, শেষদিকে যাওয়া যাবে।

ইত্যাদির বিক্রয়কর্মী ইশরাত বলেন, লোক সমাগম কিছু। গরমের কারণে অনেকে সন্ধ্যার দিকেই আসে। তবে অনেকে আসেন ঘোরাঘুরি, আড্ডা, সেল্ফি তুলতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App