×

জাতীয়

গাইবান্ধায় বাস-নসিমন সংঘর্ষে ৫ শ্রমিক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৮, ১১:৫২ এএম

গাইবান্ধায় বাস-নসিমন সংঘর্ষে ৫ শ্রমিক নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নসিমন ও বাসের সংঘর্ষে ৫ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু, জাকির ও খসরু। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, গাইবান্ধগামী একটি নসিমনের সঙ্গে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের তিন যাত্রী মারা যান ও ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App