×

জাতীয়

প্রকৌশলী হাদিসুরের মরদেহ আসছে দুপুরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১০:৩৭ এএম

ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ অবশেষে দেশে আসছে। আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে তার মরদেহ ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

তিনি জানান, আজ বেলা ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহবাহী তার্কিশ এয়ারের ফ্লাইটটি ঢাকায় আসার কথা আছে।

এর আগে রবিবার রাতে হাদিসুরের মরদেহ দেশে পৌঁছানোর কথা ছিলো। কিন্তু গত শনিবার রাতে রুমানিয়ার বুখারেস্ট এয়ারপোর্টে প্রচণ্ড তুষারপাতের কারণে প্রায় শতাধিক ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে হাদিসুরের মরদেহ বহনকারী তার্কিশ এয়ারের নির্ধারিত ফ্লাইটও বাতিল হয়। পরবর্তীতে ফের শিডিউল ঠিক করে রবিবার রাতে বুখারেস্ট ছাড়ে হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি।

বিমানবন্দর সূত্রে জানিয়েছে, তার্কিশ এয়ারের টিকে-৭২২ ফ্লাইটটি রুমানিয়ার বুখারেস্ট থেকে প্রথমে ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ সময় ভোর পাঁচটা ২৩ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে ফ্লাইটটি। দুপুর সোয়া ১২টায় শিডিউল থাকলেও সবকিছু ঠিক থাকলে ১৫ মিনিট আগেই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

গত ২ মার্চ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলা করে রুশ সেনারা। এতে সেখানে আটকা পড়ে ২৯ জন নাবিক। ঘটনাস্থলে জাহাজে নিহত হন হাদিসুর রহমান। আটকা পড়া নাবিকরা ইতোমধ্যে দেশে পৌঁছেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App