×

জাতীয়

নাপা খেয়ে শিশুর মৃত্যু: বিকেলে সংবাদ সম্মেলন ঔষধ প্রশাসনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৩:২৫ পিএম

নাপা খেয়ে শিশুর মৃত্যু: বিকেলে সংবাদ সম্মেলন ঔষধ প্রশাসনের

ঔষধ প্রশাসন অধিদপ্তর

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (১৪ মার্চ) বিকাল চারটায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, তাদের করা কমিটির প্রতিবেদন তারা হাতে পেয়েছেন। সেই বিষয়টি জানাতেই এই সংবাদ সম্মেলন।

গতকাল রবিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র মো. আইয়ুব হোসেন ভোরের কাগজকে জানিয়েছিলেন, ঘটনা তদন্তে অধিদপ্তর থেকে দু’টি টিম করা হয়েছে। একটি দল বেক্সিমকোর কারখানা এবং অপর টিম ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দেবে। দুই টিমই গতকালই কাজ শুরু করেছে। আজ বা আগামীকাল রিপোর্ট পাবার আশা করছে অধিদপ্তর।

প্রসঙ্গত, চলতি মাসের ১০ তারিখ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এই দুই শিশুর মা লিমা বেগম জানান, নাপা খাওয়ার পর তার দুই ছেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর সারাদেশে নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখা, পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলিগ্রাম ও ৫ মিলিগ্রাম সিরাপটি (ব্যাচ নং ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণের তারিখ ১১/২০২৩) সরিয়ে নেয়া ও ওষুধটি পরীক্ষার নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে পরীক্ষার প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর জন্য অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App