×

জাতীয়

মানুষের দুর্দশা দেখতে এমপি-মন্ত্রীদের রাস্তায় নামতে বললেন ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৩:০৪ পিএম

মানুষের দুর্দশা দেখতে এমপি-মন্ত্রীদের রাস্তায় নামতে বললেন ফখরুল

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে মানুষের দুঃখ-দুর্দশা দেখার জন্য এমপি-মন্ত্রীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখার জন্য মন্ত্রী-এমপিদের এসি রুম ছেড়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার কোটি টাকার মালিকের সঙ্গে শ্রমিকের তুলনা করে জনগণকে বোকা বানাচ্ছে সরকার। সংলাপের নামে নতুন নির্বাচন কমিশন নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতীদল।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে বলছে ক্ষমতাসীনরা। সাধারণ মানুষের আয় কিন্তু ১৫ হাজার টাকার বেশি নয়। তার থেকে ক্ষমতাসীনদের আয় অনেক বেশি। মাসে এক হাজার কোটি টাকা যাদের আয়, তাদের সাথে সাধারণ মানুষের গড় আয় মিলিয়ে জনগণকে বোকা বানাচ্ছে সরকার। মাথা পিছু আয়ের মিথ্যা বক্তব্য আর উন্নয়নের বুলি শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছু নয়, দেশের মানুষকে এর মাধ্যমে বোকা বানাচ্ছে ক্ষমতাসীনরা।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে জনগণ কেমন আছে তা দেখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের রাস্তায় বেরিয়ে আসার আসেন। এসি রুমে বসে মানুষের দুঃখ বুঝতে পারছে না ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দুর্ভিক্ষ দেখা দেয়। আজ সে অবস্থায় গেছে দেশ।

নতুন নির্বাচন কমিশন সংলাপের নামে তামাশা করছে মন্তব্য করে তিনি বলেন, নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে সরকার পতন ঘটাতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, সাবেক কৃষকদল নেতা সাধন মিয়া সম্রাটসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App