×

জাতীয়

চট্টগ্রামে ৪৮ সোনার বারসহ ৬ যাত্রী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৮, ০৪:১৩ পিএম

চট্টগ্রামে ৪৮ সোনার বারসহ ৬ যাত্রী আটক
চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮ সোনার বারসহ ছয়জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে জেদ্দা থেকে আসা আগত বিজি ১৩৬ ফ্লাইট হতে ওই ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়। একইসঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ছয়জনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে জেদ্দা থেকে আগত বিজি ১৩৬ ফ্লাইট হতে ৪৮টি সোনার বার উদ্ধার করার পাশাপাশি ছয়জনকে আটক করা হয়েছে। সহিদুল ইসলাম বলেন, ‘অভিযান এখনো চলমান। উড়োজাহাজটিতে তল্লাশি করছে শুল্ক গোয়েন্দার একটি টিম। আর এ কার্যক্রমে কাস্টম হাউজ চট্টগ্রামের কর্মকর্তারা সহযোগিতা করছেন। অভিযানে আরো কিছু বেরিয়ে আসতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App