×

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১১:৩২ এএম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শ্রদ্ধা জানান তারা।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বহন করা হেলিকপ্টার টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে। বেলা সাড়ে ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে শ্রদ্ধা, গার্ড অব অনার, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী এবং জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর ঢাকায় ফিরে আসবেন।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় হবে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App