×

জাতীয়

আমন্ত্রিত ৩৪ জন: বিশিষ্টজনের সঙ্গে ইসির সংলাপ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৮:১৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আজ মঙ্গলবার সংলাপে বসছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৩ মার্চ ১৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসে ইসি।

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার ৪০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানোর জন্য একটি তালিকা করা হয়েছিল। তার মধ্যে ২ জন বিদেশে এবং চারজন অসুস্থ থাকায় ৩৪ জন সংলাপে যোগ দেবেন বলে জানিয়েছেন। তবে এ সংখ্যা আরও কমতে পারে বলেও জানান তিনি।

এস এম আসাদুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী, আজ ইসির সংলাপে যারা আমন্ত্রণ পেয়েছেন তারা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী (তবে তারা দুজনই এখন বিদেশে), ড. হোসেন জিল্লুর রহমান, এম হাফিজ উদ্দিন খান, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মির্জ্জা আজিজুল ইসলাম, আব্দুল ময়ীদ চৌধুরী, রোকেয়া এ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক রওনক জাহান, ড. মোস্তাফিজুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নিজেরা করির কোঅর্ডিনেটর খুশী কবির, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান (সিইউএস) অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, আইনজ্ঞ ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, ড. এস শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল, গভর্নেন্স এন্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম, স্ট্র্যাটেজি এনালিস্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাফিজ, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রফেসর (বঙ্গবন্ধু চেয়ার) ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ ইনডিজেনাস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালিউর রহমান ও লিডারশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর এম এ সাঈদ।

এর আগে প্রথম দফায় ১৩ মার্চ ইসির সংলাপে ২৯ শিক্ষাবিদকে আমন্ত্রণে জানানো হলেও মাত্র ১৩ জন উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান আরও জানান, সংলাপের ধারাবাহিকতায় আগামী ৩০ মার্চ সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে ইসি। পরবর্তী সময়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App