×

জাতীয়

হাজতখানা থেকে মাদকের আসামি উধাও!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১০:০৪ পিএম

হাজতখানা থেকে মাদকের আসামি উধাও!

প্রতীকী ছবি

মাদক মামলায় গ্রেপ্তার করার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় আনার পর সাইফুল ইসলাম নামে এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।

আজ বুধবার ২৩ (মার্চ) আদালতে এ মামলার এজাহার আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকের আদালত এজাহার গ্রহণ করে কোতয়ালী থানার সহ-পরিদর্শক (এসআই) কিরন মিয়াকে মামলাটি তদন্ত করে আগামি ৯ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত সোমবার (২১ মার্চ) কদমতলী থানাধীন তুষারধারা আবাসিক এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে কারাগারে আটক রাখার আবেদন করে কদমতলী থানার পুলিশ সাইফুলকে আদালতে পাঠায়। পুলিশ ও হাজত সূত্রে জানা যায়, সেখান থেকে দুপুর সোয়া একটা থেকে একটা ৪০ মিনিটের মধ্যে যেকোনো সময় পালিয়ে যান ওই আসামি।

এ পালিয়ে যাওয়ায় কদমতলী থানার অতিরিক্ত সহকারী পরিদর্শক (এএসআই) শেখ জাহিদুর রহমান কোতয়ালী থানায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাইফুলসহ থানার অন্যান্য আসামিদের হাতকড়া পরিয়ে সরকারি প্রিজন ভ্যানে করে দুপুর সোয়া একটার দিকে সিএমএম কোর্টের হাজতখানায় আনা হয়। সেখানে কর্মরত পুলিশ ও সিআইডি কর্মকর্তারা আসামিদের হাতকড়া খুলে তাদের ফিঙ্গার প্রিন্ট নেয়াসহ ছবি তোলে।

পরে আসামিদের বুঝিয়ে দেয়ার জন্য দ্বিতীয় তলার হাজতখানার সামনের করিডোরে রাখা হয়। সেখানকার অন্যান্য থানার আসামিদের সঙ্গে সাইফুল মিশে যায়। কদমতলী থানার আসামিদের জমা দেয়ার সময় হাজতখানার কর্তব্যরত অফিসার ও ফোর্স আসামি সাইফুল ইসলামের খোঁজ করেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় সিএমএম আদালতের কোর্ট ইন্সপেক্টর নাহিদ হাসান বলেন, আমরা আসামি পাইনি। থানা থেকেই আসামি পালিয়েছে। আমাদের কাছে আসেনি।

তবে কদমতলী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা গেছে, আসামিকে হাজতখানায় নিয়ে আসা হয়। ফিঙ্গার প্রিন্টও নেয়া হয়েছে। পরে দেখা যায়, আসামি নেই। সে হাজতখানা থেকে পালিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App