×

জাতীয়

স্বামীর পক্ষে শ্বশুর, ভাই যে কেউ দিতে পারবেন দেনমোহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৯:৫০ এএম

স্বামীর পক্ষে শ্বশুর, ভাই যে কেউ দিতে পারবেন দেনমোহর

প্রতীকী ছবি

মুসলিম বিবাহ রীতি অনুযায়ী স্বামীর পক্ষে শ্বশুর, ভাই অথবা যেকোনো আত্মীয় বা অভিভাবক দেনমোহর পরিশোধ করতে পারবেন। স্ত্রীর দেনমোহর পরিশোধ সংক্রান্ত একটি মামলার রায়ের পর্যবেক্ষণে এমনটিই বলেছেন হাইকোর্ট।

জিয়াউল হক নামে এক স্বামীর কাছে দেনমোহর চেয়ে স্ত্রী ফারহানা ফেরদৌসীর দায়েরকৃত মামলায় সুনামগঞ্জের বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে সিভিল আপিলের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের দেয়া সেই রায়ের ২১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, স্বামীর পাশাপাশি তার পক্ষে যেকোনো অভিভাবক দেনমোহর পরিশোধ করতে পারবেন। দেনমোহর হিসেবে জমি দেয়া হলে তার জন্য পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারবেন স্ত্রী। অর্থাৎ পারিবারিক আদালতে মামলা করে স্ত্রী সেই জমি পুনরুদ্ধার করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App