×

জাতীয়

বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১২:৫১ পিএম

বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি: পিএমও

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার-২০২২ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

পরবর্তীতে প্রতিমন্ত্রী এ স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ গৌরবদীপ্ত অর্জনের তিনিই রূপকার। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নীতি-কৌশলের কারণে। তিনি ঘোষণা দিয়েছিলেন, মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করবেন। বিদ্যুৎ বিভাগের মন্ত্রীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি প্রত্যক্ষভাবে শতভাগ বিদ্যুতায়নের কাজে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। এ অর্জনের স্মারক তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App