×

জাতীয়

রাজউকে স্থাপন করা হলো বঙ্গবন্ধু কর্নার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০১:৩৬ পিএম

রাজউকে স্থাপন করা হলো বঙ্গবন্ধু কর্নার

শনিবার ভোরে সংস্থাটির প্রধান ফটকে এ কর্নারের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ছবি: ভোরের কাগজ

মহান স্বাধীনতা দিবসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এ স্থাপিত হলো বঙ্গবন্ধু কর্নার। শনিবার (২৬ মার্চ) ভোরে সংস্থাটির প্রধান ফটকে এ কর্নারের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী, ড্যাপের প্রকল্প পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার এই দিনে রাজউকে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। রাজউক এই কাজটি করেছে। যা সত্যিই অনেক আনন্দের, ভালো লাগার। একটা সময় বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আজকে বঙ্গবন্ধু সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে।

শহীদ উল্লাহ খন্দকার বলেন, বঙ্গবন্ধু প্রথমে জনমত সৃষ্টি করেছিলেন এবং পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এজন্য সর্বস্তরের মানুষের সমর্থন পেয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা অর্থবহ হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App