×

জাতীয়

কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুহিব্বুল্লাহর পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৮:৫১ এএম

কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুহিব্বুল্লাহর পরিবার

রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ

রোহিঙ্গা সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) নেতা মুহিব্বুল্লাহর পরিবারের সদস্যরা কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে একটি তার্কিশ ফ্লাইটে দেশ ছাড়েন তারা।

এআরএসপিএইচ সূত্র জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন, ৯ ছেলে-মেয়ে, জামাতাসহ ১১ জনকে কানাডায় স্থানান্তর করা হয়েছে। কানাডার সরকার তাদের শরণার্থীর মর্যাদা দেবে।

২০২১ সালের ১৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ (৪৮)। এ ঘটনার জন্য তার পরিবার মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মিকে (আরসা) দায়ী করেছে। তার ছোটভাই হাবিবুল্লাহ বলেন, রোহিঙ্গাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার ভাই এগিয়ে আসতেন। তাদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করেছিলেন। শুধু এখানে নয়, আন্তর্জাতিক মহলেও আমার ভাইয়ের পরিচিতি ছিল। হয়তো ওই পথ বন্ধ করতেই তাকে হত্যা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App