×

জাতীয়

দেশে এখন ডিজিটাল লঙ্গরখানা চলছে: আলাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০২:৩০ পিএম

দেশে এখন ডিজিটাল লঙ্গরখানা চলছে: আলাল

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

দেশে এখন ডিজিটাল লঙ্গরখানা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন।

আলাল বলেন, ১৯৭৪ সালে ছিল আওয়ামী লীগের অ্যানালগ লঙ্গরখানা আর এখন চলছে ডিজিটাল লঙ্গরখানা। এটা দিয়ে দেশ চলতে পারে না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তারা থাকবে ভিআইপিখানায় আর সাধারণ জনগণ থাকবেন লঙ্গরখানায়। তারা করবে বেগম পাড়া আর সাধারণ জনগণ খাবার পাবেনা। সামনে রমজান আসছে একমুঠো চালের জন্য হাহাকার করে সাধারণ মানুষ।এভা‌বে দেশ চল‌তে পা‌রে না ।

আলাল বলেন, ১৯৭৪ সালের লঙ্গরখানায় খাবার নিয়ে কুকুর ও মানুষের যে কামড়াকামড়ি হয়েছিল, এখন টিসিবির পিছনে মানুষের লাইন সেই দৌঁড়াদৌঁড়ি। যখন দেখি সন্তানকে পাশে রেখে মা টিসিবির লাইনে দাঁড়িয়েছে। মায়ের কষ্ট দেখে সন্তানও অন্য লাইনে দাঁড়িয়েছে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। এরপরও জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জের মত বলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে।

প্রতিবাদ সভায় উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম,যুবদল ঢাকা দক্ষিণের আহবায়ক গোলাম মাওলা শাহীন, যুবদল ঢাকা দক্ষিণ সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App