×

জাতীয়

খিলক্ষেতে কভার্ড ভ্যানের চাপায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০২:৪৫ পিএম

খিলক্ষেতে কভার্ড ভ্যানের চাপায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

খিলক্ষেতে কভার্ড ভ্যানের চাপায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত

মাইশা মমতাজ মিম

রাজধানীর খিলক্ষেত উড়ালসড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ৯৯৯ নম্বরে তারা একটি কল পান। সেই কলে বলা হয়, ফ্লাইওভারের ৩০০ ফিট নামার পথে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পাশে একটি স্কুটি পড়ে আছে।

তিনি আরও বলেন, কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মাইশাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে মাইশাকে সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল- এমন প্রশ্নের জবাবে ওসি সাব্বির আহমেদ বলেন, দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীকে পুলিশ খুঁজে পায়নি। তবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি জায়গার সিসিটিভির ফুটেজে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। ওই কাভার্ডভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খিলক্ষেত থানার ওসি আরও বলেন, সিসিটিভির ফুটেজ দেখে কাভার্ডভ্যানটি শনাক্ত করা গেছে। নম্বর পাওয়া গেছে। এখন এই নম্বর ধরে কাভার্ডভ্যানটিকে ধরার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App