×

জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আরো যন্ত্রপাতি রাশিয়া থেকে আসছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ০৪:৫৩ পিএম

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরো যন্ত্রপাতি রাশিয়া থেকে আসছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সমুদ্র বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) যন্ত্রপাতির নতুন একটি লটের শিপমেন্ট সম্প্রতি হয়েছে। আগামী জুন মাসে এসব যন্ত্রপাতি রূপপুরে এসে পৌঁছাবে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন লটে আরএনপিপির ইউনিট-১ এবং ইউনিট-২ এর জন্য বিভিন্ন আইটেমের ১ হাজার ৩০০ যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির ওজন প্রায় ১ হাজার ৫৭৩ টন। চলতি বছরের জুনেই এসব নতুন যন্ত্রপাতি রূপপুর প্রকল্পে ডেলিভারি দেয়া হবে।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং আরএনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরি বলেন, বিরূপ আন্তর্জাতিক পরিস্থিতিতেও রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি সরবরাহ উভয় ক্ষেত্রেই আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।

রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দুটি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। এই ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার ৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কাজ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App