×

জাতীয়

মানবাধিকার কাউন্সিল থেকে বাদ রাশিয়া, ভোট দেয়নি বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ১২:২৪ এএম

মানবাধিকার কাউন্সিল থেকে বাদ রাশিয়া, ভোট দেয়নি বাংলাদেশ

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়া নিয়ে রেজল্যুশনে ভোট দেয়নি বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক এক রেজল্যুশনে ভোট দেয়নি বাংলাদেশ। এসময় ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সাতটি দেশও এ ভোট দানে বিরত থাকে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এদিন ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবটি ভোট দেয়া দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রেজল্যুশনের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ ৯৩টি দেশ এবং বিপক্ষে রাশিয়া, চীন, বেলারুশ, কিউবা, ইরানসহ ২৪টি দেশ। অন্যদিকে বাংলাদেশসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল।

এর আগে ২ মার্চ ইউক্রেনে আগ্রাসন সংক্রান্ত রেজুলেশনে ১৪১টি পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৫টি দেশ ভোট দানে বিরত ছিল। অন্যদিকে ২৪ মার্চ ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আনা একটি রেজুলেশনে ১৪০টি দেশ পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৮টি দেশ ভোট দানে বিরত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App