×

জাতীয়

ইশরাকের জামিন শুনানি ১১ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৭:০৬ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাশকতা মামলায় জামিন শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন আদালত। রবিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ দিন ধার্য করেন। এরআগে এদিন নাশকতা মামলায় কারাগারে থাকা ইশরাক হোসেনের পক্ষে তার আইনজীবী জানিন চেয়ে আবেদন করলে এ আদেশ দেন আদালত।

গত ৬ এপ্রিল দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে গ্রেপ্তার হন ইশরাক। এরপর এদিন দুপুর ১ টার দিকে তাকে আদালতে হাজির করা হলে মতিঝিল থানাররনাশকতা মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।

২০২০ সালের ১২ নভেম্বর ঢাকার ১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষে ইশরাকসহ বাকি আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িতে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App