×

জাতীয়

ঈদে শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৯:২৪ পিএম

ঈদে শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি

বাংলাদেশ শিক্ষক সমিতি

ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি করেছেন বেসরকারি শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। এ দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি আবেদনপত্র পাঠিয়েছেন বাশিস নেতারা।

রবিবার (১০ এপ্রিল) পূর্ণাঙ্গ উৎসব ভাতার প্রাপ্তির জন্য আবেদনপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব আব্দুর রহমান।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবেদনপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষকবৃন্দরা অধিকাংশই স্বাধীনতা স্বপক্ষের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গঠনকৃত আওয়ামী লীগের সমর্থনকারী। তারা দীর্ঘ ২০০৪ সাল থেকে মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। বঙ্গবন্ধুর এই বাংলায় অন্য কোনো পেশাজীবিদের এমন হীন ২৫ শতাংশ উৎসব ভাতা নাই। সকলেই পান ১০০ শতাংশ। তাই এমন হীন ২৫ শতাংশ থেকে পূর্ণাঙ্গ করতে আপনিই মুক্তির একমাত্র ভরসা। এই মুজিব শতবর্ষে পবিত্র রমজানের ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ ১০০ শতাংশ উৎসব ভাতা ঘোষণা দিয়ে আমাদের ধন্য করার অনুরোধ করছি।

স্মারকলিপির বিষয়ে বাশিসের মহাসচিব আব্দুর রহমান বলেন, শিক্ষক সংগঠনগুলোর বা শিক্ষদের প্রত্যাশা মুজিব শতবর্ষে সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিবে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। আমরা উনার ঘোষণার অপেক্ষায় আছি। এছাড়া সরকারি শিক্ষক কর্মচারীগণের ন্যায় বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা প্রদান ও মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারীগণের চাকুরি জাতীয়করণ যেন করা হয় সেই প্রত্যাশাও আমরা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App