×

জাতীয়

নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ঢাবি ছাত্রী এলমা: ডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০২:২৪ পিএম

নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ঢাবি ছাত্রী এলমা: ডিবি

ঢাবি ছাত্রী এলমা চৌধুরী ও তার স্বামী ইফতেখার আবেদীন

হত্যা নয়, বরং স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী এলমা চৌধুরী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। প্রায় চার মাস তদন্তের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ডিজিটাল ফরেনসিক প্রমাণের পাশাপাশি আসামি ও অন্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ থেকে আমরা নিশ্চিত হয়েছি যে এলমা আত্মহত্যা করেছেন। তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন স্বামী ইফতেখার আবেদীন, শাশুড়ি শিরিন আমিন ও শ্বশুর মো. আমিন।

প্রবাসী স্বামী ইফতেখার আবেদীন (৩৫) কানাডা থেকে দেশে ফেরার তিন দিনের মাথায় গত বছরের ১৪ ডিসেম্বর এলমার (২৬) মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App