×

জাতীয়

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০১:৩৯ পিএম

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

শনিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি শুরু হলে ব্যাপক জনসমাগম দেখা যায়। ছবি: ভোরের কাগজ

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল ও টাকা চুরি

বাঁয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার

ব্রিফিংয়ের সময় কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের প্রায় ৪২ হাজার টাকাসহ মানিব্যাগ ও দুটি মোবাইল চুরি হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুর একটার দিকে তিনি যখন সাংবাদিক সঙ্গে যখন ঈদ টিকিট নিয়ে কথাবার্তা বলছিলেন। এসময় তার সিটের পেছন থেকে একজন টুপি-পাঞ্জাবি পরা এক লোক ওয়ালেটসহ একটি স্যামসাং ও একটি সরকারি চাইনিজ মোবাইলসহ মানিব্যাগ নিয়ে চলে যায়।

সিসি টিভির ফুটেজে দেখা যায়, একজন মধ্যবয়সী লোক মাথায় সাদা টুপি ও গায়ে সাদা পাঞ্জাবি পরা, তিনি মোবাইলসহ ও মানিব্যাগ নিয়ে দ্রুত পায়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন। ওই মানিব্যাগে প্রায় ৪২ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন মাসুদ সারওয়ার। এসময় সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীকে চুরি যাওয়া টাকা ও মোবাইল খুঁজতে অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল হক বলেন, মোবাইলসহ টাকা চুরির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। মোবাইলটি উদ্ধারে ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিল পরিশোধের পরই ধসে পড়ল ২৪ লাখের কালভার্টের সংযোগ সড়ক

বিল পরিশোধের পরই ধসে পড়ল ২৪ লাখের কালভার্টের সংযোগ সড়ক

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

নগ্ন ফটোশুটে বিতর্ক, অথচ মডেলিং ছিল না মধু সাপ্রের স্বপ্ন

নগ্ন ফটোশুটে বিতর্ক, অথচ মডেলিং ছিল না মধু সাপ্রের স্বপ্ন

সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ছারছীনার পীর ছাহেব

সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ছারছীনার পীর ছাহেব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App