×

জাতীয়

তেঁতুলতলা মাঠে থানার কাজ বন্ধের দাবি নাগরিক সমাজের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০২:৩৬ পিএম

তেঁতুলতলা মাঠে থানার কাজ বন্ধের দাবি নাগরিক সমাজের

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা স্থাপনের সব কাজ দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সোমবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে কলাবাগান থানায় ১৩ ঘণ্টা আটকে রাখা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়াকে অবৈধ বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, রবিবার দিনভর প্রতিবাদের মুখে মাঝরাতে থানা কর্তৃপক্ষ সৈয়দা রত্না ও তার ছেলেকে ছেড়ে দিলেও মাঠ রক্ষায় তিনি আর আন্দোলন করবেন না বলে বেআইনিভাবে মুচলেকা নেওয়া হয়েছে।

কলাবাগান থানা পুলিশের এ কাজকে ‘নাগরিকদের জন্য বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চার অধিকার এবং মানবাধিকারের বিরুদ্ধে’ উল্লেখ করে তিনি বলেন, এমন অবৈধ আটক ও মুচলেকা গ্রহণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এজন্য দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা কেউই নিরাপদ বোধ করি না। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে...পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে দেওয়া, যখন-তখন তুলে নিয়ে যাওয়া। এসব কাজ যে চালু আছে- এই ঘটনাকে তার একটা উদাহরণ হিসেবে ধরে আমরা আবার সোচ্চার হলাম।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী খুশী কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনসহ আরও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এর আগে এই মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় এবং নির্মাণকাজের ভিডিও ধারণ করায় গতকাল রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্নাকে আটক করে পুলিশ। পরে তার ছেলেকেও ধরে নেওয়া হয়। দুজনকে রাখা হয় কলাবাগান থানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App