×

জাতীয়

১৯ বিশিষ্ট নাগরিকের প্রশ্ন: কেন প্রতিবাদকারীদের গ্রেপ্তার হতে হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৯:২১ পিএম

রাজধানীর কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ শিশু কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন দেশের ১৯ বিশিষ্ট নাগরিক। তারা মাঠ রক্ষা আন্দোলনের নেতৃত্বদানকারী সৈয়দা রত্না ও তার পুত্র প্রিয়াংশুকে অন্যায়ভাবে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিদাতারা প্রশ্ন তুলেছেন, কেন কোনো প্রকার প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে সেই প্রতিবাদকারীকে এ দেশে গ্রেপ্তার হতে হয়? গতকাল সোমবার নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রশ্ন তোলা হয়। এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে বলেও অভিমত প্রকাশ করেন তারা।

বিবৃতি বলা হয়েছে, পুলিশ সৈয়দা রত্না ও প্রিয়াংশুকে খেলার মাঠ দাবি আদায়ের আন্দোলন থেকে সরে আসবে এ রকম মুচলেকায় ন্যক্কারজনকভাবে স্বাক্ষর নিয়ে তাদের মুক্তি দিয়েছে বলে আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি। আমরা এই হীন মুচলেকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও একই সঙ্গে তা প্রত্যাহারের দাবি জানাই। আমরা কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ হিসাবেই দেখতে চাই। কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোনো জায়গা খুঁজে নিয়ে ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছি। ঢাকা দক্ষিণের মেয়র পুলিশ প্রশাসনকে কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোথাও স্থান নির্ধারণের যে পরামর্শ দিয়েছেন তা আমরা সমর্থন করি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকাসহ দেশের সকল শহরে শিশু কিশোরদের পরিপূর্ণ বিকাশের উপযুক্ত মাঠ ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্থানের অপ্রতুলতার কথা সরকার ও প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়ে এর আশু সমাধানের দাবি জানাই।

বিবৃতিদাতারা হলেন- আব্দুল গাফ্ফার চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দ মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, মামুনুর রশীদ, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমূল ইউসুফ এবং হারুণ হাবীব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App