×

জাতীয়

বিএনপির জাতীয় সরকার ভাঁওতাবাজি: হানিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৮:১৫ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপিসহ কেউ কেউ জাতীয় সরকারের কথা বলছে। এটা ভাঁওতাবাজি। এই ভাওতাবাজি মানুষ বিশ্বাস করে না। কার নেতৃত্বে জাতীয় সরকার হবে? আপনাদের দুজন নেতাই দন্ডিত অপরাধী। মির্জা ফখরুল জাতীয় সরকার নিয়ে আশান্বিত হতে পারেন, দেশের মানুষ নয়।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির "ইফতার ও দোয়া মাহফিল" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি উদ্দেশ্যে হানিফ বলেন, জনশক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, দক্ষ করা যায় সেবিষয়ে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার যোগ্যতার এক দশমাংশ দেখানোর মতো কোন নেতা দেশে নেই। অন্যান্য দেশের নেতারাও এবিষয় স্বীকার করেন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, পি.এস.সি(অব:), সদস্য সচিব হাবিবুর রহমান সিরাজ ও উপকমিটির সদস্যবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App