×

জাতীয়

বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৬:২১ পিএম

বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী একে মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন।

একদিনের সফরে এদিন দুপুর সোয়া দুইটায় ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন জয়শঙ্করকে কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে দিকে স্বাগত জানান। ঢাকায় এসেই বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।

বিকেল চারটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে। সফরকালে জয়শঙ্কর সে বিষয়েই বলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App