×

জাতীয়

মুহিতের জানাজায় লোকে লোকারণ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২২, ০২:৩৭ পিএম

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১ মে) বেলা ২টার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, সিলেট অঞ্চলের সকল সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সাবেক অর্থমন্ত্রী মুহিতকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান। সেখানেও হাজারো মানুষের ঢল নামে। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তি, বিশিষ্টজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

রবিবার দুপুর ১২টায় তার মরদেহ ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময় তার ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে তার নামাজে জানাজা শেষে নগরীর রায়নগর পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে তার বাবা অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওয়ানা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৪ মার্চ সর্বশেষ সিলেটে এসেছিলেন সাবেক এই অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App