×

জাতীয়

আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন হাজি সেলিম: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২২, ০৪:৩২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজি সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব এ কথা বলেন।

তিনি বলেন, হাজি সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। আবার ফেরত চলে এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে, তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন। তিনি আইন মেনেই গিয়েছেন, আইন মেনেই আবার চলে এসেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাইকোর্টে ভারডিক্ট হলে তার অফিসিয়াল রায় চলে আসে। ভারডিক্ট হয়েছিল, অফিসিয়ালি কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি (হাজি সেলিম) গিয়েছেন আবার চলেও এসেছেন।

এরআগে দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের দেশ ছাড়া নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়ের সূষ্টি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App