×

জাতীয়

বিজিবি সদস্যের উপস্থিতিতে নীলগাই হত্যা করা হয়নি, দাবি বিজিবি’র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৬:১২ পিএম

বিজিবি সদস্যের উপস্থিতিতে নীলগাই হত্যা করা হয়নি, দাবি  বিজিবি’র

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নীলগাই জবাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মন্ডলপাড়ায় বিজিবি সদস্যের উপস্থিতিতে নীলগাই হত্যা করা হয়নি বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিজিবি এই বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কয়েকটি গণমাধ্যমে ‘বিজিবি সদস্যের উপস্থিতিতে নীলগাই হত্যা করলেন গ্রামবাসী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিজিবির বক্তব্য হলো- ঐতিহ্যগতভাবে বিজিবি প্রকৃতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিকট অতীতে একই এলাকা থেকে প্রহারে একটি মৃতপ্রায় নীলগাই উদ্ধার এবং প্রয়োজনীয় সেবা শুশ্রুষার মাধ্যমে বাঁচিয়ে তোলার অনন্য ইতিহাস বিজিবি’র রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে একটি নীলগাই ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এলে এলাকার উত্তেজিত লোকজন প্রথমে এটিকে পিটিয়ে আহত এবং পরবর্তীতে জবাই করে।

নীলগাই সংক্রান্ত খবর পেয়ে বিজিবি টহল দুই জনের উপদলে বিভক্ত হয়ে খোঁজ এবং উদ্ধার করতেগেছিলো। কিন্তু উত্তেজিত জনতার সামনে তারা সফল হয়নি। হয়তো বাধা দেয়ার ক্ষেত্রে ঘটনার আকস্মিকতা এবং উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি’র ছোট দল যথাযথ উদ্যোগ নিতে পারেনি। এ ঘটনায় প্রকৃতিপ্রেমী প্রতিটি বিজিবি সদস্য সমভাবে ব্যথীত। বিষয়টি মিডিয়াতে নেতিবাচকভাবে প্রচারিত হওয়ায় বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে বিজিবির প্রতিটি সদস্য অধিকতর সতর্কতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বদ্ধপরিকর।

নীলগাই জবাই করে খাওয়ার ব্যাপারে বিজিবির ৫০ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, অনেক গ্রামবাসী নীলগাইটি ঘিরে থাকায় তাদেরকে বাধা দেওয়ার মতো শক্তি বিজিবির সদস্যদের ছিলো না। ইতিপূর্বে এই বিজিবির সদস্যরাই ওই এলাকায় নীলগাই জবাই করার মুহূর্তে উদ্ধার করেছে। এ ক্ষেত্রে নীলগাইটি জীবিত উদ্ধারে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত ছিলো।

ঠাঁকুরগাওয়ের ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাঝে মাঝে পথ ভূলে বিরল প্রাণী নীলগাই বাংলাদেশের এলাকায় ঢুকে পড়ে। গত বৃহস্পতিবারও একটি নীলগাই বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে স্থানীয় গ্রামবাসীরা ধাাওয়া করে ধরে এবং জবাইয়ের পর মাংশ ভাগাভাগি করে নিয়ে রান্না করে খায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App