×

জাতীয়

পাকস্থলীতে ৫ হাজার ইয়াবাসহ বিমানবন্দরে মাদক পাচারকারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২২, ১২:৪০ পিএম

পাকস্থলীতে ৫ হাজার ইয়াবাসহ বিমানবন্দরে মাদক পাচারকারী আটক

আটককৃত ব্যক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার (১৬ মে) রাত পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের পুলিশ সুপার জিয়া জানিয়েছেন, আটককৃত ব্যক্তির নাম মাসুদ খান (৩৯)। তার পিতার নাম- রুহুল আমিন খান। তার গ্রামের বাড়ি চাঁদপুর। সোমবার রাতে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি তার পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে চার হাজার ৬৭৫ পিস ইয়াবা বের করে দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App