×

জাতীয়

দ্য অর্ডার অব দ্য রাইজিং সান এ ভূষিত হলেন আবদুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৪:৩৫ পিএম

দ্য অর্ডার অব দ্য রাইজিং সান এ ভূষিত হলেন আবদুল হক

অটোমোবাইলসের-এর ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী আবদুল হক

দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের পথিকৃৎ হক’স বে অটোমোবাইলসের-এর ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী আবদুল হক জাপানের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ এ ভূষিত হয়েছেন।

জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাপান সরকার এ বছর আরও দুই বাংলাদেশীর সাথে আবদুল হককে এই ‘অর্ডার’ দিয়েছে।

‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ হচ্ছে ১৮৭৫ সাল থেকে জাপান সরকারের দেয়া সে দেশের প্রথম জাতীয় ডেকোরেশন। বাংলাদেশে জাপানী ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত ব্যবসা পরিবেশ সৃষ্টি এবং বাংলাদেশী ও জাপানী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য জাপান সরকার আবদুল হককে এ ‘অর্ডার’ দিয়েছে।

হক’স বে অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তিনি ১৯৯৪ সালের জুন মাস থেকে ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বারভিডার প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৬ থেকে ২০০৯ মেয়াদ এবং ২০১৯ থেকে ২০২১ মেয়াদকালে তিনি আরো দু’বার বারভিডার প্রেসিডেন্ট ছিলেন।

আবদুল হক বাংলাদেশে রিপাবলিক অব জিবুতির অনারারি কনসুল। এছাড়াও তিনি জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশন ইন ঢাকা (জেসিএআইড) এর বিশেষ উপদেষ্টা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এর সরকার কর্তৃক নিযুক্ত পরিচালক। তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর প্রাক্তন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App