×

জাতীয়

সোমবার নয়, গাফফার চৌধুরীর মরদেহ আসছে বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২, ০৯:০৩ পিএম

সোমবার নয়, গাফফার চৌধুরীর মরদেহ আসছে বৃহস্পতিবার
সোমবার নয়, গাফফার চৌধুরীর মরদেহ আসছে বৃহস্পতিবার

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (২৬ মে) ঢাকায় আসছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন শুক্রবার (২০ মে) সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশরা তাদের অফিস খুলবে সোমবারে। সোমবার যদি অফিস খোলে আর সেদিনই সার্টিফিকেট দেয় তাহলে নেক্সট ফ্লাইট বুধবারে। বাংলাদেশ বিমানের ফ্লাইটে বুধবার হয়তো লাশটা পাঠানো যাবে। তার মানে বৃহস্পতিবার আমরা ঢাকায় পাবো।

ড. মোমেন আরও বলেন, আমি নেত্রীর সঙ্গে আলাপ করেছি। নেত্রী বলেছেন যে আপনারা সাপোর্ট দিয়ে যান। আমরা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে সেভাবে নির্দেশনা দিয়েছি।

[caption id="attachment_350126" align="aligncenter" width="700"] লন্ডনে গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন বাঙালিরা[/caption]

শহীদ মিনারের আনুষ্ঠানিকতা ও জানাজা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাশ এলে নেত্রী বলেছেন যে শহীদ মিনারে অনুষ্ঠান করতে। আর একটা জানাজা হবে। শহীদ মিনার থেকে নিয়ে এসে ইউনিভার্সিটির মসজিদের জানাজা হবে। তারপরে উনাকে কবর দেওয়া।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কবরটা আবার উনার করাই আছে। তার স্ত্রী যখন মারা গিয়েছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে কবর দিয়েছেন এবং গাফফার ভাইয়ের জন্য জায়গা নির্ধারিত করেছেন। স্ত্রীর পাশেই তার কবর নির্ধারিত আছে।

ভাষার জন্য বাঙালির রক্তদানের স্মৃতি জড়ানো অমর একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী ৮৮ বছর বয়সে বৃহস্পতিবার সকাল ৭টায় যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৯ মে) জানানো হয়েছে, মৃত্যুর পর গাফফার চৌধুরীর মরদেহ লন্ডনের বারনেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কমিউনিটির নানা শ্রেণি-পেশার ক‌য়েকশ মানুষ শরিক হন। জানাজার পূর্বে আবদুল গাফফার চৌধুরীর একমাত্র ছেলে অনুপম চৌধুরী তার পিত‌ার জন‌্য সবার দোয়া কামনা ক‌রেন।

এরপর গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ আলতাফ আলী পার্কে। সেখানে যুক্তরাজ্যে বসবাসরত সর্বস্তরের বাঙালি ও বাঙালিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে শায়িত করা হবে বলে পারিবারিক সূ্ত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App