×

জাতীয়

প্রধানমন্ত্রীকে কটূক্তি: ছাত্রদল নেতা জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১০:১২ পিএম

প্রধানমন্ত্রীকে কটূক্তি: ছাত্রদল নেতা জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ছাত্রসংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে ঈশ্বরদী সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে সাংবাদিকদের সামনে নেতাকর্মীরা বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি রুখে দিতে চায় ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সব বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার সভাপতি ও সম্পাদকসহ অন্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App