×

জাতীয়

রিজভীসহ বিএনপির ১৫০ নেতার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১১:০৮ পিএম

রিজভীসহ বিএনপির ১৫০ নেতার বিরুদ্ধে মামলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. কামরুল হাসান। মামলায় এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের তৈরি লাঠিসোটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও অবমাননাকর শ্লোগান দিয়েছে। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করা হয়েছে। এতে পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হয়েছেন। পুলিশ সেখান থেকে ৪৪টি মশালের কাঠের লাঠি, ১৫টি বাঁশের লাঠি ও ৫৫টি ইটের টুকরা উদ্ধার করে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, বুধবার বেআইনি জমায়েত, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে আটজনকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে। অপর একজন জামিন পেয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : বিএনপির মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুর, ১০ নেতাকর্মী আটক

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টন মোড় থেকে দলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। পল্টনে গিয়ে শেষ হয় সেই মশাল মিছিল। এ সময় পুলিশ ১০ জনকে তাৎক্ষণিকভাবে আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App