×

জাতীয়

জবিতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৬:২২ পিএম

জবিতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস

রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে চালু হয়েছে চক্রাকার বাস সার্ভিস।

রবিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত একটি দ্বিতল বাসের মাধ্যমে এ সেবা শুরু হয়।

এদিন বেলা ৩ টায় চক্রাকার বাসটির শুভ উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ, প্রক্টর ড. মোস্তফা কামাল ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিবহন প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে চক্রাকার বাস সার্ভিস চালু করায় সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মহফুজ লিমন বলেন, আমাদের জন্য চক্রাকার বাস চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চক্রাকার বাস চালু হওয়াতে এখন আর ক্লাস শেষ করে আমাদের ৪টা পর্যন্ত বাসের অপেক্ষা করতে হবে না। চক্রাকার বাস সেবা নিয়ে আরেক শিক্ষার্থী মো. আলভী বলেন, এটা ভীষণ প্রশংসনীয় উদ্যোগ, আমরা চাই চক্রাকার বাসের সেবা অব্যাহত থাকুক।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ মে রবিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দ্বিতল বাসটি দুপুর ১.৩০টায় ও সন্ধ্যা ৭.৩০টায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক,বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে আবারো ক্যাম্পাসে ফিরে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App