×

জাতীয়

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে উপাচার্যের কাছে পাঁচ দফা দাবি সাদা দলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২২, ০৭:৫০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলাকারীদের শাস্তির দাবিতে উপাচার্যের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে বিএনপি-জামায়ত সমর্থিত সাদা দল শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (৩০ মে) বিকেলে স্যার পি জে হার্টগ ইন্টারন্যশনাল হলে সাংবাদিকদের ব্রিফ করার সময় দলটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান এই তথ্য জানান।

এর আগে দুপুরে উপাচার্য লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে ক্যাম্পাসে চলমান পরিস্থিতি ও করণীয় নিয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন সাদা দলের নেতারা।

সাংবাদিকদের ব্রিফ করার সময়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সাদা দলের কেন্দ্রীয় কমিটি, বর্তমান ও সাবেক সিনেট সদস্যদের একটি প্রতিনিধি দল মিলে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করি। আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে সকল দল-মতের শিক্ষার্থীদের জন্য সহাবস্থান নিশ্চিত করতে পাঁচ দফা দাবি পেশ করি। আলোচনার পরে উপাচার্য নিরাপদ ক্যাম্পাসের বিষয়ে আমাদের আশ্বাস দেন।

তিনি আরো বলেন, উপাচার্যের সাথে আলোচনায় সাদা দলের নেতারা প্রক্টরের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তারা বলেন, প্রক্টরের যে দায়িত্ব তা পালনে তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি একতরফা আচরণ করেই যাচ্ছেন। এজন্য আমরা উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টা শুধু উপাচার্যের নজরে এনেছি কিন্তু দাবির অন্তর্ভুক্ত করিনি। আমাদের কোন দাবি মানা হবে আর কোনটা অগ্রাহ্য করা হবে সেটা জানি না। তবে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে আগামী বুধবার আমরা অপরাজেয় বাংলায় মানববন্ধন করব।

সাদা দলের পাঁচ দফা দাবি- ১. ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। ২. দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেয়া। ৩. বিগত কয়েক দিনে যে সকল ছাত্র-ছাত্রী ও নেতারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ। ৪. বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের প্রতি সমভাবে সংবেদনশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। ৫. শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের জন্য বিশ্ববিদ্যালয়ে অবাধ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা গ্রহণ করা।

উপাচার্যের সাথে আলোচনায় সাদা দলের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও জনাব এম এ কাউসার, অধ্যাপক ড. ইয়ারুল কবীর, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App