×

জাতীয়

চালের মূল্যবৃদ্ধির জন্য সরকারের কারসাজি দায়ী: ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২২, ০২:৩৭ পিএম

চালের মূল্যবৃদ্ধির জন্য সরকারের কারসাজি দায়ী: ফখরুল

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

সরকারের কারসাজিতে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভরা মৌসুমে এখন চালের বাজারে অস্থিরতা। চালের এই মূল্যবৃদ্ধির জন্য সরকারের কারসাজিই দায়ী।

বুধবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। জাতীয়বাদী কৃষক দল এ সেমিনারের আয়োজন করে।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি এ কথা বারবার করে বলতে চাই ভাষার পরিবর্রতন করেন। গতকাল যেভাবে হুমকি দিয়েছে ওবাইদুল কাদের সাহেব, এটা কোনো রাজনীতির ভাষা নয়। আপনারা মুখে মিথ্যা বলছেন। কেন যে আপনারা গণতন্ত্র করছেন? আপনারা তো গণতন্ত্র বিশ্বাসই করেন না। গণতন্ত্রে বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না।

বিএনপির মহাসচিব বলেন, আমরা কখনও তার নেতাদের ছোট করে কথা বলি না। যার যে অবদান আছে তা দিই, এটা জিয়াউর রহমান শিখিয়েছেন। অথচ প্রতি মূহূর্তে তারা বিএনপির নেতাদের অবজ্ঞা করেন।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App